⌚আজ রাত ৩:৫২ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ মে সকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইমন হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, ডা. জাকিয়া সুলতানা, ডা. মো. মামুনুর রশিদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম হারুনুর রশীদ ঢালী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার পর স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

51 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD