⌚আজ রাত ২:২০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়কারী ৫৪জনকে পুরস্কৃত

রিফাত হোসেন

ব্রাহ্মাণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরওয়ালার সাথে নামাজ আদায়কারী ১৭টি  বাইসাইকেল সহ ৫২ জন যুবককে আকছিনা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পুরস্কৃত করা হয়। আজ শনিবার বিকাল ৪ ঘটিকায় আকছিনা পূর্বপাড়া ঈদগাহ মাঠে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আলী আজগর (ডিলার)।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী  ব্রাহ্মাণবাড়িয়া -৪ ( কসবা-আখাউড়া) থেকে মনোনীত প্রার্থী জনাব মো: আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদ উদ্দিন,  আমীর, বাংলাদেশ জামায়েত ইসলামী- কসবা উপজেলা, সাবেক উপজেলা আমীর- দ্বীন মোহাম্মদ,  গোলাম সারোয়ার – সেক্রেটারি কসবা উপজেলা, সহকারী সেক্রেটারি – এ কে আজাদ মানিক, উপজেলা শিবির সভাপতি- সাইফুল্লাহ আল আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী – মো: সেলিম মিয়া, মো: সালাউদ্দিন, আমীর- কসবা পশ্চিম ইউনিয়ন, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুস সাত্তার,  বিএনপি নেতা- মো: শামীম মিয়া, ব্যবসায়ী- জমসিদ মিয়া, সাংবাদিক ও ব্যবসায়ী – মো: গোলাম জিলানী (সুমন), আল আমিন সরকার, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি – মো: শামীম রেজা প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় দুনিয়া ও আখেরাতের কল্যাণে কুরআন ও হাদীসের আলোকে ইসলামের বিভিন্ন বিষয় আলোচনা করেন ও দিকনির্দেশনা দেন।

আতাউর রহমান সরকার তার বক্তব্যে বলেন- দুনিয়া ও আখেরাতের কল্যাণ ইসলামের রাষ্ট্রের বিকল্প নেই।  ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে কুরআন ও সুন্নাহর আলোকে নির্বাচন ও ভোট প্রদান করতে হবে।  ৫৪ বছর বিভিন্ন দলকে ভোট দিয়েছেন এবং তারা দুর্নীতি ছাড়া এই দেশকে কিছুই দিতে পারে নাই।  দুনিয়া ও আখেরাতের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একবার ভোট দিন, দেশ ও জনগনের সেবা করার সুযোগ দিন।

আলোচনা শেষে ১৭ জনকে বাইসাইকেল ও ৩৫ জনকে স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়। এদিকে উক্ত অনুষ্ঠানে কেন্দ্র করে এলাকায় তরুণ ও  যুবকদের মধ্যে উৎফুল্ল পরিবেশ লক্ষ্য করা যায়।  বক্তারা তাদের আলোচনায় বলেন এই অনুষ্ঠানটি কসবা উপজেলার মধ্যে স্মরণকালের শ্রেষ্ঠ অনুষ্ঠান হয়েছে

54 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD