⌚আজ রাত ৩:৫৩ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ,খালে মিলল মোটরসাইকেল

এম.এস. কামাল, কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও একই ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা নিখোঁজ রফিকুল ইসলাম শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে স্থানীয়দের সহায়তায় থানা-পুলিশ ওই ইউনিয়নের গৈশাচিয়া এলাকার একটি সেতুর নিচে খাল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি শামীমের। এদিকে আজ রোববার (৬জুলাই) কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মস্তোফা মোটরসাইকেলটি উদ্ধারের ঘটনাস্থল গৈশাচিয়া এলাকা পরিদর্শন করেছেন।


জানা গেছে,কয়েকদিন আগে রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম শামীম। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ অবস্থায় শনিবার রাতে স্থানীয় গৈশাচিয়া এলাকার একটি সেতুর নিচে খাল থেকে শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারের ঘটনা ঘটে। কিন্তু এখনও শামীমের কোনো সন্ধান মেলেনি। এতে তাঁর পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েছেন। তাঁকে অক্ষত অবস্থায় ফিরে পেতে পুলিশসহ সকলের সহযোগিতা চেয়েছেন তাঁরা। এদিকে রোববার দুপুরে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মস্তোফা মোটরসাইকেলটি উদ্ধারস্থল গৈশাচিয়া এলাকা পরিদর্শন করেছেন। এ সময় অন্যদের মধ্যে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও অপর পুলিশ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ইতোমধ্যে নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

37 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD