
লিয়াকত মাসুদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় শতাধিক মানুষকে বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বে-সরকারি সংস্থা সিএসএস এর র উদ্যোগে আজ শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী পৌর শহরে সংগঠনটির কার্যালয়ে একজন চিকিৎসক এ চিকিৎসা কাযক্রম পরিচালনা করেন।
এ সময় জ্বর, শর্দি, ঠান্ডা, কাশি, জনিত সমস্যার রোগীরা বেশি আসে। এছাড়াও মা ও শিুশুকে চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক রিজিওনাল ম্যানেজার মো. ইকবাল বিন তৈয়ব, কসবা ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আশীষ তারপদারসহ আরো অনেকে।
সিএসএস’র রিজিওনাল ম্যানেজার মো. ইকবাল বিন তৈয়ব বলেন, মানবিক কর্মসূচির অংশ হিসেবে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি আরো বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সিএসএস’র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর দেখানো মানবসেবার পথ অনুসরণ করে দরিদ্র জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। অসহায় দরিদ্র মানুষের জন্য তাদের বিনামূল্যে চিকিৎসা সেবাটি সহায়ক হবে বলে তিনি আশা করেন।





