⌚আজ রাত ১:২৭ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ নেতা দুই ইউপি চেয়ারম্যানকে অপসারণ, নতুন দুইজনকে দায়িত্ব প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুইটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। অপসারিত দুইজনই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ জুন জেলা প্রশাসক মো. দিদারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যানদের অপসারণ করে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

অপসারিত দুই চেয়ারম্যান হলেন—শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী বাদল এবং শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম।

স্থানীয় সূত্রে জানাগেছে,  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে তারা একাধিক হত্যা মামলায় আসামি হন এবং এরপর থেকে আত্মগোপনে রয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তারা টানা ১০ মাস যাবৎ উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা, আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে অনুপস্থিত ছিলেন।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে শাহবাজপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. মুমিন হোসেন ভূঁইয়া এবং শাহজাদাপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান-১ নম্বর ওয়ার্ডের সদস্য অমরেশ সরকার।

ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, “চেয়ারম্যানরা দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত  থাকায় ইউনিয়ন পরিষদ অকাযকর হয়ে পড়েছে। তদন্ত করে প্রমাণিত হওয়ায়  নিয়ম অনুযায়ী তাদের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শাহবাজপুর ইউনিয়নের নতুন প্রশাসক দায়িত্ব পালন শুরু করেছেন এবং আগামী সপ্তাহ থেকে শাহজাদাপুর ইউনিয়নেও নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব নেবেন।”

54 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD