⌚আজ রাত ২:২০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের তিনটি পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার চারজন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশ তিনটি অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় নারীসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে আজ শুক্রবার (২৭ জুন) সকালে কসবার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। স্থানীয় খোরশেদ আলম (৪৬) এর বসতঘরের চৌকির নিচে লুকানো গাঁজাগুলো জব্দ করেন। এ ঘটনায় খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার ছেলে মো. হাসান মিয়া (২৬) পালিয়ে গেছেন। একইদিন সকালে
পুলিশ উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া (৪৫) নামে একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার খাইলকৈর উত্তর গ্রামের বাসিন্দা। অপরদিকে পুলিশ
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা পূর্বপাড়ার বটতলা ব্রিজ সংলগ্ন কসবা-নয়নপুর সড়কে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে পুলিশ। তারা হলেন—রাবেয়া আক্তার ওরফে শিউলী (২০) ও শিল্পী আক্তার ওরফে জান্নাত (১৯)। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা ভাসমান ঠিকানার এবং মূলত নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে। মাদক কারবারিরা যত চতুরই হোক না কেন, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, তিনটি ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

73 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD