
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২১ টি ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ডের সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সকালে উপজেলার শিবপুর সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি জহিরুল হক জরু মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কে. এম. মামুনুর অর রশিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধকের বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান। বিশেষ বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কৃষকদল দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সংগঠনের কার্যক্রম জোরদার করতে মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে নবীনগর টু রাধিকা সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।





