
কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মফিজুল হক মোল্লা স্যার আর নেই। আজ সোমবার বেলা ২টার দিকে তিনি ঢাকাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষকতার মাধ্যমে দীর্ঘ সময় ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া এই মানুষটির মৃত্যুতে সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
স্যারের মৃত্যুতে বিদ্যালয়ের ১৯৯৪ সনের ব্যচের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
97 বার দেখা হয়েছে





