⌚আজ রাত ১১:৪০ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনকে ঘিরে সংশয় তৈরি করা হচ্ছে: আখাউড়ায় মুশফিকুর রহমান

আগামী জাতীয় নির্বাচনকে “জটিল ও গুরুত্বপূর্ণ” আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। কারণ তারা জানেন, তাদের সঙ্গে জনগণ নেই। এসব কথা বলে আমাদের মধ্যে সংশয় ছড়াতে চায়।’

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে যারা কখনো ভিন্ন পথে গেছে, তারাও আমাদের ভাই—তাদের আমরা স্বাগত জানাই।’

বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে সকাল পৌনে ১১টার দিকে মুশফিকুর রহমান আখাউড়ায় পৌঁছান। তার আগমন ঘিরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা স্টেশন এলাকায় সমবেত হন। বক্তব্য শেষে তিনি সড়কপথে কসবার উদ্দেশে রওনা দেন।

এ সময় বিএনপি নেতা নাসির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশন, মো. বিল্লাল হোসেন খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

96 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD