⌚আজ রাত ৩:৫৩ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

শিপন খলিফা,খুলনাঃ

‎খুলনা সদর এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
‎মঙ্গলবার ০৮ (জুলাই) দিবাগত আনুমানিক রাত ৩টায় খুলনা সদর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্রুপ এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিন সহ), ১টি পাইপ গান, ৫ টি বিভিন্ন প্রকার তাঁজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টান গান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

‎বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

64 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD