⌚আজ রাত ৪:৪০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

মারুফুজ্জামান রেজা, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আজ

সোমবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে মো: হাছানের সভাপতিত্বে উপজেলা সেচ্চ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সদর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: হারুনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো; ইব্রাহিম হোসেন, মোঃ আমান উল্লাহ , মো; চান মিয়া , আরিফ আলী , সদস্য সচিব সাইদুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম হোসেন, মো: জয়নাল আবেদীন সহ উপজেলার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে স্ব স্ব ইউনিটকে একসঙ্গে কাজ করে, তরুনদের প্রথম ভোট ধানের শীষে পক্ষে আনতে সকলের সহযোগীতা কামনা করেন।

178 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD