⌚আজ রাত ৩:১০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চাবি দিয়েই শনাক্ত হলো টুঙ্গিপাড়ায় উদ্ধার হওয়া ভেসে আসা লাশের পরিচয়

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ শনাক্ত হলো একটি চাবির মাধ্যমে। মৃত ব্যক্তি হলেন মহানন্দ সরকার (৬৫) পিতা মৃত নটোবর সরকার বাড়ি সদর উপজেলার বৌলতলী গ্রামে।

গতকাল ২৪ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে টুঙ্গিপাড়ার মধুমতি নদীতে স্থানীয়রা ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশকে খবর দেয়। পরে ওসি মোঃ জাহিদুল ইসলাম ও তদন্ত ওসি নয়ন দেবনাথ এবং ওসি অপারেশন সহ একটি চৌকস টিম ফায়ার সার্ভিসের একটি টিম, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটগাতি লঞ্চঘাট থেকে মরদেহ উদ্ধার করেন।

রাতে গোপালগঞ্জ সদর থানা থেকে একটি বার্তা আসে যে বৌলতলী গ্রাম থেকে একজন বয়স্ক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির স্বজনেরা টুঙ্গিপাড়া থানায় এসে মরদেহ শনাক্তের চেষ্টা করেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মরদেহের সাথে একটি চাবির ছড়া পাওয়া গেছে, যেখানে চারটি চাবি ছিল। মৃতের পরিবার নিজ বাড়ির তালা নিয়ে এলে চাবির মধ্যে দুইটি চাবি দিয়ে ঘরের তালা মিলিয়ে খোলা সম্ভব হয়। এরপর মরদেহ শনাক্ত করেন মহানন্দ সরকারের ছেলে বাবুল (৪০)।
এ তথ্য নিশ্চিত করেন টুঙ্গীপাড়া থানার ওসি তদন্ত নয়ন দেবনাথ।
বাবুল জানান, ২১ আগস্ট বৃহস্পতিবার বাবা নিখোঁজ হন। আমরা বাড়িতে এসে তাঁকে পাইনি। পরে খবর পাই টুঙ্গিপাড়ায় একটি লাশ উদ্ধার হয়েছে। চাবির মাধ্যমেই নিশ্চিত হওয়া গেলো এটা আমার বাবার মরদেহ। টুঙ্গিপাড়া থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি জিডি হয়েছে, জিডি নং-৮৬০।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী পুলিশের সহযোগিতায় মরদেহ শনাক্ত করতে পেরে কৃতজ্ঞতা জানান।

71 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD