⌚আজ রাত ২:২৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগের কেউ যেন বিএনপিতে স্থান না পায়- রুহুল কবির রিজভী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএপি কেন্দ্রীয় নেতা রুহুল কবির বলেছেন, ‘খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিলো, যারা বিএনপি’র নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে রেখেছিলো তারা যেন দলে স্থান না পায়।’
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রুহুল কবীর বলেন, ‘আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই। এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এসব অঙ্গীকার করে আমরা নতুন করে দেশটাকে বিনির্মাণ করতে চাই।’
লোকনাথ দিঘীর পাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভ‚ঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
এ সময় তিনি বলেন, ‘পিআর পদ্ধতি কি এটা কি জনগণ বলতে পারবে। পিআর নারিকেল তেলের মতো মাথায় মাখে না সাবানের মতো গায়ে দেয় সেটা জনগণ বুঝে না। পিআর এর কোনো দৃষ্টান্ত নেই। সাধারন মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক।’
তিনি আরো বলেন, ‘বিএনপি তো সংস্কারের কথা না করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন দিক। এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন। সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই কিন্তু বুঝতে পারছি।’ শেখ হাসিনা যা চায় নির্বাচনে পিআর পদ্ধতি অনেকটা এরকই বলে তিনি উল্লেখ করেন।

72 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD