⌚আজ রাত ১১:৪০ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রকল্পের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

সেলিম রেজা, নীলফামারী
নীলফামারীতে নীলসাগর গ্রুপের নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টসে লি:মি:ডোর টু ডোর প্রকল্পের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (২০আগস্ট) নীলসাগর পরিবহন বিভাগের চত্বরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ মো:আওরঙ্গজেব (সুজন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজকোর্ট এর বিজ্ঞ জিপি এডভোকেট আবু মো:সোয়েম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,নীলসাগর গ্রুপের পরিচালক আবু সালেহ্ মো:সোহেল রানা ও মো:আব্দুল আজিজ,নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন এর প্রতিনিধি মাসুম শাহরীয়ার, নীলসাগর গ্রুপের সি ই ও রাকেশ দত্ত,ব্যবস্থাপক মানবসম্পদ ও প্রশাসন বিভাগ নুর এ আলম ছিদ্দিক, নীলসাগর কনজ্যুমার হেড অফ সেলস্ মো:ওমর ফারুক,চীপ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি,নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, নিউজ টুয়েন্টি ফোর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্,এটিএন নিউজ জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন,একাত্তর টিভি জেলা প্রতিনিধি কাজল রায়, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে নীলসাগর কনজ্যুমার লি:মি: ডোর টু ডোর প্রকল্পের বেস্ট পারফামেন্স,বেস্ট টীম লিডার, ঈদুল আজহা উপলক্ষে ধামাকা অফারের বেস্ট সেলার,বেস্ট ডেলিভারি সেলস্ রিপ্রেজেনটেটিভ, বেস্ট পারফারমার অব দ্যা প্রোগ্রাম, বেস্ট ইর্মাজিং টিমলিডার, আউট স্ট্যান্ডিং পারফরমার,টেরিটোরি বেস্ট পারফরমার সহ অনেকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তরা বলেন, নীলসাগর কনজ্যুমার, নীলসাগর গ্রুপের প্রোডাক্ট তাই নীলফামারী বাসিন্দারা ব্যবহার করতে হবে।অন্যান্য কনজুমার প্রোডাক্টের তুলনায় মান ও দাম সহনীয় পর্যায়ে যা সকলের লাগালের মাঝে।নীলসাগর গ্রুপের পণ্য দেশ ও দেশের বাইরে সুনাম প্রত্যাশা করেন বক্তরা।তারা আরোও বলেন, নীলসাগর গ্রুপ পূর্বের ন্যায় চলমান থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।আলোচনা সভা শেষে নীলসাগর কনজ্যুমার লি:মি: ডোর টু ডোর প্রকল্পের র‍্যাফেল ড্র এর মধ্য দিয়ে পুরষ্কার বিতরণ করা হয়।

119 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD