
সেলিম রেজা, নীলফামারী
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেররের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন, নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো:এ কে এম সাজ্জাদ পারভেজ। সোমবার (১৮ আগস্ট ) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্বাক্ষরিত চিঠিতে মো:এ কে এম সাজ্জাদ পারভেজকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেররের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন।এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো:এ কে এম সাজ্জাদ পারভেজ বাংলাদেশ জাতীয় পার্টি ও চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।তিনি একাধারে বাংলাদেশ জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার সাত বারের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো:এ কে এম সাজ্জাদ পারভেজ বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি এ দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে ছিল এবং সবসময় পাশে থাকবে।এছাড়াও দেশের সিংহভাগ উন্নয়নে বাংলাদেশ জাতীয় পার্টি অবদান অনেক।দলকে আরও গতিশীল ও জনগণের দ্বারপ্রান্তে পৌঁছায় দিতে তিনি সর্বাধিক চেষ্টা করবেন। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয় পার্টির ভালো ফলাফল আশানুরূপ হবে। বাংলাদেশ জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার অন্যতম নেতা, যার হাত ধরে জেলা জাতীয় পার্টি স্বচ্ছতা হয়েছে বলে জানান নীলফামারীর গুণিজন।





