⌚আজ রাত ৪:১০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডোবা থেকে শাপলা তোলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তোলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠে (শান্তিনগর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হোসাইন (১১) পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ (শান্তিনগর) এলাকার আক্কাস মিয়ার ছেলে ও তার বোন জিন্নাত (৮)।

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তোলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দু’জনের মৃতদেহ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই। পরে পরিবারের লোকজন তাদের লাশ ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।

38 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD