
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
কৃষক বাঁচলে দেশ বাঁচবে-এ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে অত্র ইউনিয়নের বাইশমৌজা বাজারে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বীরগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ধানের শীষ প্রতিকের পদপ্রার্থী কে. এম. মামুনুর অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন, নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজ্বী জহিরুল হক জরু মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, নবীনগর পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার খান। এর আগে কোরান থেকে তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানের শুরু হয়।
সভায় বক্তারা বলেন, জনগনের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে। কৃষকদল দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার। কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা আছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনা দায়িত্ব পেলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।





