⌚আজ রাত ২:২০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে পাঁচবিবি- কামদিয়া সড়কের কুসুম্বা ইউনিয়নের সোনাকুল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রামের বিষা মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহত সিরাজুল ইসলাম বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হোন। দুপুরের দিকে নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় সোনাকুল নামকস্থানে পৌঁছালে পাঁচবিবিগামী একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

40 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD