⌚আজ রাত ৩:০৭ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আগস্টের পরে যেই দল আওয়ামীলীগকে ক্ষমা করার ঘোষনা দিয়েছে তারা মুনাফিক ও বেঈমান- বিএনপি নেতা ফয়সল আলীম

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট)

আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য একটি দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে ষড়যন্ত্র করছে। আবার ভোটারদের বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে বলে ধর্মপ্রাণ মুসরমানদের প্রভাবিত করছেন। অথচ এই দলটিই ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামিলীগ কে ক্ষমা করে দিয়েছেন বলে ঘোষনা দিয়েছেন।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণ সংযোগ চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম পথ সভায় উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলন শুধুই একটব আন্দোলন ছিলোনা। এই আন্দোলন ছিল ক্ষমতাসীনদের দমন নিপিড়নের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন বিগত ১৬ বছর ধরে আওয়ামীলীগ জালেমদের বিরুদ্ধে আন্দোলন। আর সেই জালেমদের যারা মাফ করার কথা বলে তারা মুনাফেক ও বেঈমান।
তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে সুন্দর ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠন ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ঘোষনা করেছেন। এটি বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের ভোট দেওয়ার আহবান জানান তিনি।

41 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD