⌚আজ রাত ২:১৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

 বালিঘাটা ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪ নং বালিঘাটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। আজ ১৪ জুলাই সোমবার বিকাল ৩ টায় পরিষদ ভবনে উপস্থিত হয়ে তিনি গ্রাম আদালতের কার্যক্রম ও দৈনন্দিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি খাতাপত্র ও হিসাব বহি সঠিক ভাবে লিপিবদ্ধ করার পরামর্শ দেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য মোঃ মামুন সরকার রাশেদুল, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু, উপজেলা সমন্বয়কারী মোঃ সৈয়দ আলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলী ও ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী দারুল ইসলাহ একাডেমি স্কুল পরিদর্শন করেন। সেখানে প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

26 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD