
মো. শাহেন , রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজান উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আউলিয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
প্রত্যেক পরিবারকে ১০,০০০ (দশ হাজার) টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসব সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পিরোজ আহমেদ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন সাহেব, ইউনিয়ন যুবদলের সভাপতি জাগির হোসেন এবং ইউনিয়ন বিএনপি নেতা মাবুদ মেম্বার। এছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, “এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে সহমর্মিতা ও সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”





