⌚আজ রাত ১২:৩৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে টাইফয়েডের টিকা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় রেজিষ্ট্রেশন বিনীন শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ কওমী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ রেজিষ্ট্রেশন বিহীন শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, সাবেক ইউপি সদস্য মহসিন আলী, মাদ্রাসার মুহাতিম হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম নীরব,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আছেফা বেগম, এমটি (ইপিআই) নাসির উদ্দিন, পরিসংখ্যানবিদ রুহুল আমিন প্রমুখ।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় সারাদেশে ১২ অক্টোবর থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এ টিকাদান কর্মসূচীতে উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৬০’হাজার শিশুকে এ টিকা প্রদান করা হয়েছে। এরপর যারা বাদ পড়েছে তাদের ক্যাম্পেইন চলাকালীন সময় তাদের টিকা প্রদান করা হবে।

68 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD