⌚আজ রাত ২:১৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ আগস্ট বিচার সংস্থার নতুন সংবিধান এবং দেশ গঠনের ইশতেহার ঘোষণা হবে-  নাহিদ ইসলাম

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট 

১ জুলাই হতে দেশ গঠনে জুলাই পদযাত্র শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রার পঞ্চম দিন জয়পুরহাটে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন, আজ শনিবার এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৪ টায় জয়পুরহাট উপজেলা পরিষদ চত্বর হতে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামসহ অনেকেই। এছাড়াও জেলার সমন্বয়কারী ফিরোজ আলমগীর ও যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের,আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
শুধু ক্ষমতার পরিবর্তণ নয়, শুধু দেশের পরিবর্তন নয় মাফিয়া দুর্নীতিবাজদের পরিবর্তন করতে হবে। আমরা গত এক বছরে সে সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়া সিস্টেম দেখি।

৩ই আগস্ট যেভাবে আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবছর ৩ আগস্ট একইভাবে বিচার সংস্থার নতুন সংবিধান এবং দেশ গঠনের ইশতেহার ঘোষণা হবে নিশ্চিতভাবে সে ইশতেহারে জয়পুরহাট বাসীর ভবিষ্যৎ মূর্তির কথাও থাকবে।

41 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD