⌚আজ রাত ২:১৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির জেলা কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কসবায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

লিয়াকত মাসুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কসবায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ মে বিকেলে কসবা ফুড প্যালেস রেস্টুরেন্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষ থেকে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম মানিক
সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়েজন করেন কসবা উপজেলা ও পৌর ছাত্রদল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। এতে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলী আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রউফ রতন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাবেক যুবদল নেতা মো. হেলাল উদ্দিন, মোসলেহ উদ্দিন সরকার, ছাত্রদল নেতা রাজু আহমেদ ও মো. বাবুল আহমেদ বাবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি সুসংগঠিতভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে জাতির শান্তি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও বিএনপির উত্তরোত্তর সাফল্য কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

39 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD