⌚আজ রাত ২:১৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনের টর্চের আলোয় চললো ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে আখাউড়াগামী বেসরকারি ব্যবস্থাপনার তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেনটি নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পরই সমস্যা দেখা দেয়। ট্রেনটির লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে থাকে। আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশ পর্যন্ত নিয়ে আসেন। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ণ বাজানো হয়। প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘন্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যায়।

56 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD